April 2, 2026

  • Home
  • All
  • পরিবেশ ও বন ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগ বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল
Image

পরিবেশ ও বন ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগ বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল

ডেস্ক রিপোর্টঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (০১ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপাল উভয়ই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। তাই সবুজায়ন সম্প্রসারণ এবং জ্বালানি খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি অপরিহার্য। তিনি পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনার বিষয়ও তুলে ধরেন।

রাষ্ট্রদূত নেপালের বন ব্যবস্থাপনায় সাফল্যের কথা উল্লেখ করে জানান, দেশটির প্রায় ৪৫ শতাংশ এলাকা বনভূমি। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-নেপাল সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং বিমসটেক-এর আওতায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ রায়হান কাওছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একমত পোষণ করেন।

Related Posts

বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

ডেস্ক রিপোর্টঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সাথে বৃহস্পতিবার (২ এপ্রিল,…

Apr 2, 2026
বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ

বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ

ডেস্ক রিপোর্টঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বুধবার (০১ এপ্রিল, ২০২৬)…

Apr 2, 2026
বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের

বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের

ডেস্ক রিপোর্টঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সাথে বুধবার (০১ এপ্রিল, ২০২৬) তাঁর দপ্তরে…

Apr 2, 2026
Scroll to Top