March 7, 2026

  • Home
  • All
  • প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথমবারের মতো “গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫” উদ্বোধন
Image

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথমবারের মতো “গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫” উদ্বোধন

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ বুধবার, (২৬ মার্চ ২০২৫) প্রথমবারের মতো উদ্বোধন হলো “গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫”। পূবালি ব্যাংকের স্পন্সরে আয়োজিত এই বিশেষ উৎসব আজ থেকে শুরু হয়ে চাঁদ রাত সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও হোটেল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান নাসরীন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) আবু তাহের মুহাম্মদ জাবের এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজী হাবিবুল্লাহ বাশার সুমন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ ইসরাত হোসেন খান, হোটেল ইন্টারন্যাশনালের কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসিফ আহমেদ, পরিচালক (ফুড অ্যান্ড বেভারেজ) কাজি মোয়াজ্জেম হোসেন এবং পাবলিক রিলেশন ম্যানেজার মোঃ নাফিউজ্জামান।

প্রথমবারের মতো আয়োজিত “গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫” ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এক ব্যতিক্রমী আয়োজন। উৎসবে প্রায় ৪০টি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী, বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগ, শিশু এবং পরিবারের জন্য মজাদার কার্যক্রম এবং বিশেষ খাবারের আয়োজন থাকছে।

এই উৎসবের মাধ্যমে দর্শনার্থীরা একটি অভিজাত পরিবেশে কেনাকাটার পাশাপাশি বিনোদন উপভোগ করতে পারবেন। আরও তথ্যের জন্য ইভেন্ট সমন্বয়কারী মো. নাফেউজ্জামানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে ইমেইল: mnafeuzzaman@panpacific.com অথবা মোবাইল: +৮৮০১৭৩০৩৩৩৪৪০।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top