May 24, 2026

  • Home
  • All
  • প্রতিবন্ধী অধিকার ও কর্মসংস্থানে একসঙ্গে কাজ করবে ইইউ, সুইজারল্যান্ড ও কানাডা
Image

প্রতিবন্ধী অধিকার ও কর্মসংস্থানে একসঙ্গে কাজ করবে ইইউ, সুইজারল্যান্ড ও কানাডা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

প্রতিবন্ধী ব্যক্তিদের নাগরিক, শিক্ষার্থী, কর্মী, অধিকারকর্মী, নেতা ও নীতিনির্ধারক হিসেবে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে European Union (ইইউ)।

এ লক্ষ্যে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় ‘ডিসএবিলিটি ইনক্লুসিভ সিভিক এনগেজমেন্ট’ (ডাইস-ডিআইসিই) কার্যক্রমের উদ্বোধনকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।

ইইউ জানায়, ডিআইসিই প্রকল্পের মাধ্যমে নরসিংদী, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার তরুণ প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অধিকারভিত্তিক অ্যাডভোকেসি এবং সক্রিয় নাগরিক অংশগ্রহণ জোরদারে কাজ করা হবে।

নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডে ইইউ’র সহায়তার পাশাপাশি Switzerland ও Canada-ও অংশীদার হিসেবে সহযোগিতা করছে। অংশীদাররা বলছে, বাংলাদেশে যেন কোনো মানুষ পিছিয়ে না থাকে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ডিআইসিই প্রকল্প বাস্তবায়ন করছে Centre for Disability in Development (সিডিডি), Centre for Services and Information on Disability (সিএসআইডি) এবং Bangladesh Society for the Change and Advocacy Nexus (বি-স্ক্যান)।

Related Posts

সাংহাই এশিয়ান স্পেলিং বি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এমেরাল্ড ইন্টারন্যাশনাল

সাংহাই এশিয়ান স্পেলিং বি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এমেরাল্ড ইন্টারন্যাশনাল

ডেস্ক রিপোর্টঃ সাংহাইয়ে অনুষ্ঠিত এশিয়ান স্পেলিং বি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ অর্জন করেছে ঢাকার Emerald International School। সম্প্রতি…

May 24, 2026
টেকসই জ্বালানি রূপান্তরে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া

টেকসই জ্বালানি রূপান্তরে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের টেকসই জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করা, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়ানো এবং জ্বালানি সংকট মোকাবিলায়…

May 24, 2026
নিউজিল্যান্ডের সঙ্গে কারিগরি ও কৌশলগত সহযোগিতা বাড়াতে আগ্রহী নিউজিল্যান্ড সরকার: নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন

নিউজিল্যান্ডের সঙ্গে কারিগরি ও কৌশলগত সহযোগিতা বাড়াতে আগ্রহী নিউজিল্যান্ড সরকার: নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন

বিজনেস ডেস্কঃ বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদানে নিউজিল্যান্ড সরকার আগ্রহ প্রকাশ করেছে বলে…

May 23, 2026
Scroll to Top