March 10, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ ও চীনের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতাদের সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
Image

বাংলাদেশ ও চীনের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতাদের সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) বিএনপি নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বাংলাদেশ ও চীনের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

দুই পক্ষই চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীরতর করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে পার্টি-টু-পার্টি (দলীয় পর্যায়ের) সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Related Posts

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও…

Mar 10, 2026
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
Scroll to Top