March 9, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত
Image

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে রাষ্ট্রদূত শ্যাম ভান্ডারি নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং তার দায়িত্বপালনের সফলতা কামনা করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ–নেপাল–এর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য, সংযোগ (কানেক্টিভিটি), জ্বালানি, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় করেন তারা।

উভয় পক্ষই বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে রবিবার (৮ মার্চ, ২০২৬) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে…

Mar 8, 2026
বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনই বিপর্যস্ত হয় না,…

Mar 8, 2026
পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
Scroll to Top