March 10, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ বিমান বাহিনীর এ্যারো মেডিক্যাল ইনস্টিটিউটে নাইট ভিশন ট্রেইনার (NVT) উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান
Image

বাংলাদেশ বিমান বাহিনীর এ্যারো মেডিক্যাল ইনস্টিটিউটে নাইট ভিশন ট্রেইনার (NVT) উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর এ্যারো মেডিক্যাল ইনস্টিটিউটে নব স্থাপিত নাইট ভিশন ট্রেইনার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাইট ভিশন ট্রেইনার এর শুভ উদ্বোধন করেন।

বিমান বাহিনীকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিত্যনতুন স্থাপনা ও উড্ডয়ন সরঞ্জাম সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রিত পরিবেশে সিমুলেটেড প্রশিক্ষণের মাধ্যমে বৈমানিকদের নাইট ফ্লাইং দক্ষতা এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই নতুন নাইট ভিশন ট্রেইনার আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এই উন্নত প্রশিক্ষণ সুবিধাটি বৈমানিকগণের নৈশকালীন ফ্লাইট পারিপার্শ্বিক অবস্থা (Situational Awareness) বিকশিতকরণ, রাতের দৃষ্টিভ্রম (Visual Illusions) মোকাবিলা এবং দিকভ্রান্তি (Spatial Disorientation) প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, আমন্ত্রিত পরিচালকবৃন্দ, পরিচালক নেভাল এভিয়েশন এবং AMST SYSTEMTECHNIK GmbH, Austria এর প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Related Posts

বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (৯ মার্চ ২০২৬) ঢাকার শেরাটন হোটেলে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন বিমসটেক এর মহাসচিব…

Mar 10, 2026
লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী…

Mar 10, 2026
ঢাকায় ‘ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকায় ‘ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস ঢাকার Alliance Française de Dhaka-এর সহযোগিতায় “Destination Francophonie: Kosovo – Welcome…

Mar 10, 2026
Scroll to Top