March 8, 2026

  • Home
  • All
  • বাংলাদেশে ইউনিসেফের মিশনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা জোরদার করতে ইউএনভি প্রতিনিধিদলের সফর
Image

বাংলাদেশে ইউনিসেফের মিশনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা জোরদার করতে ইউএনভি প্রতিনিধিদলের সফর

জাতিসংঘ স্বেচ্ছাসেবক (ইউএনভি) সদর দপ্তর ও এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক অফিসের একটি প্রতিনিধি দল ইউনিসেফ বাংলাদেশের অংশীদারদের সঙ্গে এক যৌথ বৈঠকে মিলিত হয়েছেন। এই আলোচনায় বাংলাদেশে ইউনিসেফ-এর মিশনকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবকদের কার্যকর ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উভয় পক্ষ স্বেচ্ছাসেবীদের মাধ্যমে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক অন্তর্ভুক্তির মতো খাতে বাস্তবায়িত কার্যক্রমগুলো পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

পরবর্তীতে প্রতিনিধি দলটি ইউনিসেফ-এর সহায়তায় পরিচালিত একটি শহুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র আলোক্লিনিক পরিদর্শন করেন। সেখানে বর্তমানে নিযুক্ত ইউনিসেফ-এর সঙ্গে কাজ করা UN Volunteer উপমা আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

উপমার মতো স্বেচ্ছাসেবকেরা নগরীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, ডিজিটাল সেবা ব্যবহার এবং শিশু ও নারীদের স্বাস্থ্য বিষয়ে সহায়তা দিচ্ছেন।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
ভারতীয় হাইকমিশনের-এর আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক সজীবুল-আল-রাজীব

ভারতীয় হাইকমিশনের-এর আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক সজীবুল-আল-রাজীব

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-এর সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে ভারতীয় হাইকমিশন আয়োজিত…

Mar 7, 2026
Scroll to Top