March 7, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
Image

বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো’ শ্রী আমরান মোহাম্মদ জিন-এর সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান উষ্ণ ও দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন এবং এ সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার ব্যাপারে মতবিনিময় করেন।

দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার নানা দিক নিয়ে আলোচনা ছাড়াও আসন্ন মালয়েশিয়া সফর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সফরের প্রস্তুতি বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম, এলএনজি খাতে সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক, এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top