March 10, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড
Image

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, সুইজারল্যান্ডের বেসরকারি খাত বিশ্বব্যাপী তাদের শক্তিশালী উপস্থিতি, উচ্চমান, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য সুপরিচিত। এ সক্ষমতার ভিত্তিতে সুইস কোম্পানিগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত—বিশেষ করে লজিস্টিকস ও রেলওয়ে খাতে—পারস্পরিক স্বার্থে অংশীদার হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, অবকাঠামো উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে সুইজারল্যান্ডের অভিজ্ঞতা বাংলাদেশের টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারে।

Related Posts

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
Scroll to Top