March 6, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের সাথে বাণিজ্য ও জনগণের সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিলেন পাকিস্তান হাইকমিশনার
Image

বাংলাদেশের সাথে বাণিজ্য ও জনগণের সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিলেন পাকিস্তান হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের সফর ও প্রাতিষ্ঠানিক বৈঠকসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগ দুই দেশের সম্পর্কে নতুন গতি এনে দিয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top