March 11, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল মোতায়েন
Image

বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল মোতায়েন

অনলাইন ডেস্কঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি ইলেকশন অবজারভেশন মিশন (EOM) মোতায়েন করেছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিরা তাদের পর্যবেক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য ও কাঠামো সম্পর্কে মুখ্য সমন্বয়ককে অবহিত করেন। তারা জানান, প্রায় ২০০ জন পর্যবেক্ষক ও ১১ সদস্যের বিশ্লেষক দল নিয়ে মিশনের মূল দলটি ২৯ ডিসেম্বর ২০২৫ ঢাকায় পৌঁছেছে।

আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করা হবে, যারা নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করে মূল দলের কাছে নিয়মিত প্রতিবেদন জমা দেবেন। এছাড়া নির্বাচনের কিছুদিন আগে ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল তালিকাভুক্তকরণ পর্যবেক্ষণের জন্য ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকেও আরও কয়েকজন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক এই মিশনে অন্তর্ভুক্ত হবেন।

মিশনের প্রতিনিধিরা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট ও আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে এই মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যনির্ভর, সামগ্রিক ও নিরপেক্ষ বিশ্লেষণ উপস্থাপন করবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় মিশনটি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। প্রতিবেদনটি মিশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হবে। এতে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে এবং সেটিও মিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনকে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”

Related Posts

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
Scroll to Top