March 5, 2026

  • Home
  • All
  • বাণিজ্য উপদেষ্টার সাথে বিমসটেক সেক্রেটারি জেনারেল এর সৌজন্য সাক্ষাৎ
Image

বাণিজ্য উপদেষ্টার সাথে বিমসটেক সেক্রেটারি জেনারেল এর সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে।

সোমবার (০৬ জানুয়ারি ২০২৫) বিকালে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা বিমসটেককে আরো কার্যকর করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য,বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ করার লক্ষে গঠিত প্রতিষ্ঠানটি সহযোগী দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। বিগত ২৭ বছরে অর্জন আশানুরূপ হয়নি। তবে সহযোগী দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি বিশেষ করে ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠানকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখতে পারে।

এসময় বাণিজ্য উপদেষ্টা আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে বিমসটেককে একটি রোডম্যাপ তৈরির আহবান জানান।

বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি বলেন,বিমসটেককে আরো কার্যকর করতে মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো সাহায্য করবে। আঞ্চলিক পরিমন্ডলে এক্সপোর্ট ,ইমপোর্ট ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো ফলপ্রসূ করতে তিনি বাংলাদেশের সহযোগিতা চান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top