March 12, 2026

  • Home
  • All
  • বাণিজ্য উপদেষ্টার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Image

বাণিজ্য উপদেষ্টার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত Mr Nicolas Weeks.

বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বিকালে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগ বান্ধব ডেস্টিনেশন ( গন্তব্য )। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তবর্তীকালীন সরকার বিদেশি বিনিয়োগ বাড়াতে কার্যকর পদক্ষেপ নিয়েছে।

উপদেষ্টা আরো বলেন,অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বিভিন্ন সেক্টরে সংস্কার কমিশন গঠন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রম সংস্কার কমিশন।শ্রমিকদের জন্য উত্তম কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

সুইডেন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন , এদেশের মানুষের জন্য কর্মক্ষেত্র তৈরি ও স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের মাধ্যমে সুইডেন সম্পর্ককে আরো বেগবান করতে পারে। এসময় তিনি এলডিসি উত্তর সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশী পণ্যের কোটা সুবিধা চালু রাখতে সুইডেনের সহযোগিতা কামনা করেন।

সুইডিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সুইডেনের কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে ট্রাডিশনাল,কমার্শিয়াল ও ইকোনমিক খাতে কাজের পরিমান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এসময় তিনি সুইডেনে তৈরি পোষাক পণ্য ছাড়াও অন্য পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান ও কাওসার নাজনীন চৌধুরী উপস্থিত ছিলেন।

Related Posts

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
Scroll to Top