March 4, 2026

  • Home
  • All
  • বিসিসিএমইএ নির্বাচন: আতিকুর রহমান সভাপতি, শাহরিয়ার ইবনে ইব্রাহিম অর্থ সচিব নির্বাচিত
Image

বিসিসিএমইএ নির্বাচন: আতিকুর রহমান সভাপতি, শাহরিয়ার ইবনে ইব্রাহিম অর্থ সচিব নির্বাচিত

বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ‘চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ’ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৩ জন ভোটারের মধ্যে ৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান, তার প্রতিদ্বন্দ্বী জয় হোসাইন পেয়েছেন ১০ ভোট। একই প্যানেল থেকে অর্থ সচিব পদে শাহরিয়ার ইবনে ইব্রাহিম ৩০ ভোট পেয়ে জয়ী হন, তিনি সালাউদ্দিন মিয়াকে ১০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এবারের নির্বাচনে ‘চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ’-এর প্রতিপক্ষ ‘বৈষম্যবিরোধী চারকোল পরিষদ’ কোনো পদেই বিজয় লাভ করতে পারেনি।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান বলেন, ‘চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আমাদের সকলের সংগঠন। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই শিল্পের উন্নতি নিশ্চিত করব।’

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন চৌধুরী। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ও মহসিন কবীর।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নাজমুল ইসলাম, মেহেদী হাসান (জুলিয়াস) ও মো. হাবিব-এ-হাসান। এছাড়া কার্যনির্বাহী পদে বিজয়ী হয়েছেন সামছুল আলম তালুকদার, এ এম আলমগীর কবির, তারেকুল ইসলাম, মোফাজ্জল হোসেন ও হোসাইন আহমেদ চৌধুরী। সহযোগী গ্রুপের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহদাত হোসেন।

Related Posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। টেলিফোনালাপে চলমান…

Mar 3, 2026
Scroll to Top