March 7, 2026

  • Home
  • All
  • বেপজা পরিচালিত চট্টগ্রাম ইপিজেড পরিদর্শন করলেন কানাডার হাইকমিশনার
Image

বেপজা পরিচালিত চট্টগ্রাম ইপিজেড পরিদর্শন করলেন কানাডার হাইকমিশনার

বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) পরিচালিত চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (চট্টগ্রাম ইপিজেড) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

চট্টগ্রাম ইপিজেডে পৌঁছালে তাকে স্বাগত জানান নির্বাহী পরিচালক আব্দুস সোবহান। তিনি হাইকমিশনারকে বেপজার বিনিয়োগবান্ধব পরিবেশ, শিল্পায়নের অগ্রগতি এবং জোনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

পরিদর্শনকালে হাইকমিশনার অজিত সিং বেপজার সাফল্যের প্রশংসা করে বলেন, “আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের দুই দেশের মধ্যে আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে। কানাডা-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।”

পরিদর্শনের সময় তিনি চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত কানাডিয়ান প্রতিষ্ঠান মিডাস সেফটি বাংলাদেশ লিমিটেড-এর উৎপাদন কার্যক্রমও ঘুরে দেখেন। প্রতিষ্ঠানটি শিল্পকারখানার ব্যবহারের জন্য উচ্চমানের হ্যান্ড গ্লাভস উৎপাদন করে থাকে।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top