April 19, 2026

  • Home
  • All
  • বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার
Image

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) সকালে তুরস্কের আন্তালিয়ায় কূটনৈতিক ফোরামের বাইরে এক আয়োজনে তারা সাক্ষাৎ করেন।

বৈঠকে উভয় দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণ, বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক মঞ্চে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং কৌশলগত সহযোগিতার ভিত্তিতে তুরস্কের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার ব্যাপারে আলোচনা করেন।

বেরিস একিনচি বিশেষত অর্থনৈতিক অংশীদারি, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে সংযোগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে তুরস্কের দৃঢ় আগ্রহ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।

আলোচনায় গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলিও উঠে আসে। উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপ, কূটনীতি এবং বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারির প্রতিফলন ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে এবং নিয়মিত উচ্চ-পর্যায়ের আলোচনা বজায় রাখতে সম্মত হয়েছে।

Related Posts

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…

Apr 19, 2026
উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya…

Apr 18, 2026
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইন রাজ্যেই নিহিত। এ ক্ষেত্রে…

Apr 18, 2026
Scroll to Top