March 11, 2026

  • Home
  • All
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
Image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে ৯ মার্চ ২০২৬ তারিখে জারীকৃত অফিস আদেশ অনুযায়ী ১০ মার্চ (মঙ্গলবার) হতে ১৬ মার্চ (সোমবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। কর্মকর্তা ও কর্মচারীগণ ৩ শিফটে দায়িত্ব পালন করবেন।

প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা—এই ঠিকানায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো বাংলাদেশি অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের হটলাইন নম্বর +৮৮০৯৬১০১০২০৩০-এ সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।

জারীকৃত অফিস আদেশে আরও বলা হয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও অফিস আদেশে কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে যে, আজ থেকে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইংয়ের সাথে যোগাযোগ রক্ষা করবেন।

Related Posts

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার…

Mar 11, 2026
চীন-বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু…

Mar 11, 2026
বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (৯ মার্চ ২০২৬) ঢাকার শেরাটন হোটেলে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন বিমসটেক এর মহাসচিব…

Mar 10, 2026
Scroll to Top