March 7, 2026

  • Home
  • All
  • মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি জাপান দূতাবাসের গভীর সমবেদনা প্রকাশ
Image

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি জাপান দূতাবাসের গভীর সমবেদনা প্রকাশ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাস।

এক শোকবার্তায় দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ফলে যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শোক ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। এই দুর্ঘটনায় নিহতদের পরিবার, বন্ধু-বান্ধব এবং আহত সকলের প্রতি আমাদের চিন্তা ও প্রার্থনা রইল।”

তিনি আরও উল্লেখ করেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের জন্য একটি বিশেষ স্থান, কারণ এই শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রতি জাইকার সহায়তায় অনুষ্ঠিত প্রথম ‘পিস ফ্লাওয়ার’ প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এই প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটি বিশেষ বন্ধন গড়ে উঠেছে।”

জাপান দূতাবাস বাংলাদেশের এই দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানায়, “এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হাসপাতাল ও উদ্ধারকর্মীদের দ্রুত পদক্ষেপ এবং দায়িত্বশীল ভূমিকার প্রশংসা জানাই। আমরা আশা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
Scroll to Top