March 7, 2026

  • Home
  • All
  • মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় জার্মান দূতাবাসের গভীর সমবেদনা
Image

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় জার্মান দূতাবাসের গভীর সমবেদনা

ঢাকাস্থ জার্মান দূতাবাস ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

এক বিবৃতিতে জার্মান দূতাবাস জানায়, “মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবারের সদস্য, আহতরা এবং পুরো স্কুল কমিউনিটির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

দূতাবাস আরও জানায়, “এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি রয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

বিবৃতিতে আরও বলা হয়, “এই শোকাবহ সময়ে আমরা বাংলাদেশের জনগণের পাশে রয়েছি এবং সাহস ও সহানুভূতির সাথে যারা প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন—তাদের, বিশেষ করে চিকিৎসক ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।”

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
Scroll to Top