March 28, 2026

  • Home
  • All
  • মিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন
Image

মিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন

আন্তর্জাতিক ডেস্কঃ

মিসরে বাংলাদেশ দূতাবাস, কায়রোতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপিত হয়েছে। দিবসটির সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। রাষ্ট্রদূত সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে দূতাবাসের সম্মেলনকক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদ, নির্যাতিতা মা-বোন, আহত মুক্তিযোদ্ধা এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত সামিনা নাজ মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদ এবং সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং ১৯৭১ সালের ২৫ মার্চ সংঘটিত বর্বর গণহত্যাকে দেশের নেতৃত্ব ও মেধাশক্তিকে ধ্বংসের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার বিষয়েও আলোকপাত করেন। ‘সবার আগে বাংলাদেশ’ এই লক্ষ্যকে সামনে রেখে দেশের উন্নয়ন অভিযাত্রাকে আরও বেগবান করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Related Posts

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সন্ধ্যায় নেপালি সেনাবাহিনীর ২৬৩তম রেইজিং ডে যথাযোগ্য…

Mar 28, 2026
তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী…

Mar 28, 2026
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

ডেস্ক রিপোর্টঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন’-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত…

Mar 27, 2026
Scroll to Top