March 7, 2026

  • Home
  • All
  • যুক্তরাষ্ট্রের নতুন ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতিতে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক
Image

যুক্তরাষ্ট্রের নতুন ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতিতে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) হোয়াইট হাউজ প্রকাশিত একটি চার্টে এই তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর প্রতিক্রিয়াস্বরূপ বাংলাদেশি পণ্যের ওপর ‘ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ’ হিসেবে ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে, আগামী ৫ এপ্রিল থেকে ১০ শতাংশ হারে নতুন শুল্ক কার্যকর হবে, যা ৯ এপ্রিলের পর আরও বাড়তে পারে। ট্রাম্প প্রশাসনের ‘লিবারেশন ডে’ উদ্যোগের অংশ হিসেবে এই শুল্ক নীতি কার্যকর হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করছে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top