March 5, 2026

  • Home
  • All
  • রাজধানীতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বর্ণাঢ্য কর্পোরেট ইফতার আয়োজন
Image

রাজধানীতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বর্ণাঢ্য কর্পোরেট ইফতার আয়োজন

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) এক বর্ণাঢ্য কর্পোরেট ইফতার পার্টি এর আয়োজন করে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এভিয়েশন ও পর্যটন সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও হোটেল ইন্টারন্যাশনালের মাননীয় চেয়ারম্যান নাসরীন জাহান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এর কোম্পানি সচিব (যুগ্মসচিব) এস. এস. তরিকুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পর্যটন) ফাতেমা রহিম ভীনা, হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ ইসরাত হোসেন খান, হোটেল ইন্টারন্যাশনালের কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসিফ আহমেদ, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকার পরিচালক (ফুড অ্যান্ড বেভারেজ) কাজি মোয়াজ্জেম হোসেন এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকার পাবলিক রিলেশন ম্যানেজার মোঃ নাফিউজ্জামান। এছাড়াও বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ইফতারের পর আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। পরে লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান বিজয়ী ঘোষণা করা হয়, যারা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক রাত যাপনের বিশেষ সুবিধা উপভোগের সুযোগ পাবেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top