March 5, 2026

  • Home
  • All
  • রিহ্যাব ফেয়ার ২০২৪-এ সেনা কল্যান কনস্ট্রাকশনস্ এর স্টল উদ্বোধন
Image

রিহ্যাব ফেয়ার ২০২৪-এ সেনা কল্যান কনস্ট্রাকশনস্ এর স্টল উদ্বোধন

সেনা কল্যাণসংস্থার অঙ্গ প্রতিষ্ঠান সেনাকল্যান কনস্ট্রাকশনস্ এন্ড ডেভেলপমেন্টস লিঃ (এসকেসিডি) জুন ২০০৯ হতে আবাসন ব্যবসায় জড়িত। সেনাবাহিনী থেকে প্রেষণে নিয়োজিত ও অবসরপ্রাপ্ত অফিসারদের সরাসরি তত্ত্বাবধানে এসকেসিডি’র ফ্ল্যাট সমূহ নির্মান করা হয়। নির্মাণ কাজে উচ্চতর গুণগতমান বজায় রাখার মাধ্যমে এসকেসিডি ISO ৯০০১: ২০১৫ সনদ অর্জনে সক্ষম হয়েছে। এর পাশাপাশি এসকেসিডি REHAB, রাজউক, বিভিন্ন মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও এমইএসএর তালিকাভুক্ত নির্মাণ প্রতিষ্ঠান। এসকেসিডি বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা আবাসিক এলাকা, জলসিড়ি, ধানমন্ডি, মালিবাগস রাজধানী ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান এবং চট্টগ্রামের মেহেদীবাগে আবাসিক ও কর্মার্শিয়াল ফ্ল্যাট তৈরী ও বিক্রয় করছে।

এরই পরিপ্রেক্ষিতে সেনা কল্যান সংস্থা (এসকেএস)’র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃহাবীবউল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার বিসিসিআই-এ অনুষ্ঠিতব্য রিহ্যাব ফেয়ার ২০২৪-এ সেনাকল্যান কনস্ট্রাকশনস্ এন্ড ডেভেলপমেন্টসলিঃ (এসকেসিডি) এর কো-স্পন্সর স্টল নং ২০ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসকেসিডি এর ব্যবস্থাপনা পরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল আজাদ, পিএসসিসহ সেনা কল্যান সংস্থার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top