April 19, 2026

  • Home
  • All
  • শহিদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
Image

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্কঃ

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৪ ডিসেম্বর, ২০২৪) শহিদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৭টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা এ শ্রদ্ধা জানান। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।

প্রধান উপদেষ্টা বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক, রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে গুম ও হত্যা করে। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লা কায়সার, গিয়াসউদ্দিন, ডা. ফজলে রাব্বী, আবদুল আলীম চৌধুরী, সিরাজুদ্দীন হোসেন, সেলিনা পারভীন এবং ড. জ্যোতির্ময় গুহঠাকুরতাসহ আরও অনেকে।

বাঙালি জাতিকে মেধাশূন্য করাই হত্যাকারীদের মূল উদ্দেশ্য ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতাবিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

Related Posts

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) সকালে…

Apr 19, 2026
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…

Apr 19, 2026
উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya…

Apr 18, 2026
Scroll to Top