March 6, 2026

  • Home
  • All
  • সরকারি সুবিধা বাড়বে সংবাদপত্র ও টিভি চ্যানেলে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম
Image

সরকারি সুবিধা বাড়বে সংবাদপত্র ও টিভি চ্যানেলে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে। একই সঙ্গে মিডিয়ার মালিকপক্ষকে সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

রোববার (২৬ অক্টোবর ২০২৫) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

সাংবাদিকদের বেতন-ভাতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আলম বলেন, “সরকার সাংবাদিকদের প্রবেশ পদে একটি ন্যূনতম বেতন নির্ধারণের উদ্যোগ নিচ্ছে। যেসব মিডিয়া প্রতিষ্ঠান এই ন্যূনতম বেতন দেবে না, তারা কোনো ধরনের সরকারি সুবিধা পাবে না।”

তিনি আরও বলেন, “সরকার বেসরকারি টেলিভিশন সম্প্রচার ব্যবস্থাকে ডিজিটাল করার পরিকল্পনা নিয়েছে। সম্প্রচার ব্যবস্থা ডিজিটাল হলে কোন টেলিভিশন চ্যানেল কতজন দর্শক দেখছেন, সেটি জানা যাবে। এতে পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন সম্ভব হবে এবং ভালো পারফরম্যান্স দেখানো টেলিভিশন চ্যানেলগুলো বেশি বিজ্ঞাপন পাবে, ফলে তাদের আয়ও বাড়বে।”

সূত্রঃ বাসস।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top