March 6, 2026

  • Home
  • All
  • সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে SL-MICE Expo 2025
Image

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে SL-MICE Expo 2025

শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর (Sri Lanka Convention Bureau – SLCB) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত SL-MICE Expo 2025। আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আয়োজিত এই আন্তর্জাতিক ইভেন্টটি মাইস (MICE – Meetings, Incentives, Conferences, and Exhibitions) খাতকে বিশ্বমানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে।

এই এক্সপো হবে স্থানীয় ও আন্তর্জাতিক মাইস পেশাজীবীদের জন্য একটি গতিশীল বাণিজ্যিক প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের পণ্য, সেবা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরতে পারবেন। পাশাপাশি, এটি ব্যবসা সম্প্রসারণ, নেটওয়ার্কিং এবং পারস্পরিক সহযোগিতার এক অনন্য সুযোগ করে দেবে।

শ্রীলঙ্কার উপ-পর্যটনমন্ত্রী রুয়ান রানাসিংহে (Ruwan Ranasinghe, M.P.) বলেন, “সরকার ইতোমধ্যেই দেশের মাইস খাতকে পর্যটন শিল্পের একটি প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছে।” তিনি আরও জানান, “SL-MICE Expo 2025 এ দেশের মধ্যাঞ্চলের মাইস সম্ভাবনা বিশেষভাবে বিদেশি MICE ক্রেতা ও আন্তর্জাতিক মিডিয়ার সামনে তুলে ধরা হবে—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর চেয়ারম্যান ধীরা হেত্তিয়ারাচ্চি (Dheera Hettiarachchi) বলেন, “এই ইভেন্টে অংশগ্রহণের জন্য আমরা ভারত, চীন, পাকিস্তান, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন প্রধান আন্তর্জাতিক বাজার থেকে MICE ক্রেতা ও মিডিয়া প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি।”

তিনি আরও জানান, “ইতোমধ্যে ২৫টিরও বেশি দেশ থেকে ৪০০টির বেশি হোস্টেড বাইয়ার ও মিডিয়া প্রতিনিধির আবেদন পেয়েছি, যাদের মধ্য থেকে ১০০ জন হোস্টেড বাইয়ার এবং ১৫ জন মিডিয়া প্রতিনিধি নির্বাচন করা হবে।”

এই আয়োজনের মাধ্যমে শ্রীলঙ্কা কেবল তাদের পর্যটন শক্তিকে তুলে ধরবে না, বরং বৈশ্বিক মাইস ইন্ডাস্ট্রিতে নিজেদের একটি শক্তিশালী অংশীদার হিসেবেও প্রতিষ্ঠিত করবে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top