ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত Alexander Grigoryevich Khozin আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল, ২০২৬) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, নিরাপত্তা সহযোগিতা এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও তারা মতবিনিময় করেন।




