April 15, 2026

  • Home
  • All
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত
Image

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কার্লোস সেসা।

সোমবার (১৩ এপ্রিল, ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত ও গভীর করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, কৃষি খাতে সহযোগিতা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬–২০২৭) সভাপতিপদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন জানানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানান।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

Related Posts

ঢাকায় আন্তর্জাতিক ওয়েলনেস ডে-২০২৬ উপলক্ষে ‘ওয়েলনেস ওয়াক’ আয়োজন করলো নেপাল দূতাবাস

ঢাকায় আন্তর্জাতিক ওয়েলনেস ডে-২০২৬ উপলক্ষে ‘ওয়েলনেস ওয়াক’ আয়োজন করলো নেপাল দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ International Wellness Day উপলক্ষে ঢাকায় বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে এক বর্ণাঢ্য ‘ওয়েলনেস ওয়াক’ কর্মসূচির আয়োজন…

Apr 15, 2026
জাকার্তায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা

জাকার্তায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা

কূটনৈতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র সরকারের মধ্যে দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা (এফওসি) গত…

Apr 14, 2026
জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

কূটনৈতিক ডেস্ক: সোমবার (১৩ এপ্রিল ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানী, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ…

Apr 14, 2026
Scroll to Top