April 29, 2026

  • Home
  • All
  • বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
Image

বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আমিন উর রশিদ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষিখাতে অনেক সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের কৃষিখাতকে রপ্তানিমুখী করতে কৃষিকে ঢেলে সাজানোর পরিকল্পনা হচ্ছে। উচ্চ ফলনশীল ফসল ও আধুনিক চাষাবাদ ব্যবস্থা অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে এসময় মন্ত্রী জানিয়েছেন। সাক্ষাৎকালে দুই দেশের কৃষি পণ্য আমদানি-রপ্তানি, শিক্ষা ও গবেষণা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ব্লু ইকোনমি নিয়ে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের গভীর সমুদ্রের সম্পদ, বিশেষ করে মৎস্য আহরণের টেকসই প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে এ বিষয়ে অভিজ্ঞ দেশের সহযোগিতায় মৎস্য সম্পদ জরিপ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য মন্ত্রী হাইকমিশনারকে আহ্বান জানান এবং তিনি পাকিস্তানকে বাংলাদেশ থেকে আনারস আমদানির বিষয়েও আহ্বান জানান।

হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে একসাথে কাজ করতে আগ্রহী। পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও ভেটেরিনারি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশের শিক্ষার্থীদের পূর্ণবৃত্তি দেওয়া হচ্ছে। দুই দেশের কৃষি ও প্রাণিসম্পদ ইনস্টিটিউট বিনিময় কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিষয়ে গবেষণার সম্ভাবনার কথাও তিনি জানান।

তিনি বলেন, উন্নত জাতের গরুর সাথে সংকরায়নের মাধ্যমে দেশি গরুর দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো সম্ভব—এ বিষয়ে কাজ করতে তাঁর দেশের আগ্রহের কথা জানান। হাইকমিশনার তাঁর দেশে উৎপাদিত চাল, ভুট্টা, তুলা ও বিভিন্ন প্রজাতির ফল বাংলাদেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন এবং পাকিস্তানে উচ্চ ফলনশীল ইক্ষুসহ চিনি উৎপাদনে তাঁর দেশ বাংলাদেশকে প্রযুক্তিগত সহযোগিতা করতে আগ্রহী বলে মতামত ব্যক্ত করেছেন।

পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে জানিয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশ আগ্রহী হলে তাঁর দেশ থেকে আধুনিক কৃষি যন্ত্রপাতি রপ্তানি সম্ভব। কৃষিমন্ত্রী পাকিস্তান হাইকমিশনারের এ আগ্রহকে স্বাগত জানান।

Related Posts

বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত…

Apr 28, 2026
বাংলাদেশ–মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ–মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানমের সাথে সোমবার (সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ে…

Apr 28, 2026
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে…

Apr 28, 2026
Scroll to Top