April 29, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত
Image

বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে কৌশলগত সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) ভিত্তিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং টেকসই মূল্য শৃঙ্খল গড়ে তোলাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষিখাতে উৎপাদন বাড়লেও সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কোল্ড চেইন লজিস্টিকস, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে নেদারল্যান্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, বাংলাদেশের জন্য নদীভিত্তিক ভূমি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারে ডাচ অভিজ্ঞতা অত্যন্ত কার্যকর হতে পারে।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল জানান, আমরা অংশীদারিত্বমূলক বিনিয়োগ ও জ্ঞানভিত্তিক সহযোগিতায় আগ্রহী। বিশেষ করে কৃষি, পানি ব্যবস্থাপনা, বন্দর আধুনিকীকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ডাচ কোম্পানিগুলো বাংলাদেশে গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী, তবে এ জন্য শক্তিশালী মেধাস্বত্ব সুরক্ষা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বৈঠকে বিনিয়োগে বিদ্যমান লজিস্টিক ও আইনি প্রতিবন্ধকতা-বিশেষ করে বাজার প্রবেশাধিকার, মেধাস্বত্ব অধিকার এবং সরবরাহ শৃঙ্খলের দক্ষতা-দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি টেকসই কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং জলবায়ু সহনশীল সমাধান প্রয়োগের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের বিষয়েও মতবিনিময় হয়। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নের স্বার্থে উত্তরণ-পূর্ব প্রস্তুতির জন্য তিন বছরের সময় বৃদ্ধি প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

রাষ্ট্রদূত আরও জানান, কৃষি, সামুদ্রিক খাত ও বাণিজ্য উন্নয়নে নেদারল্যান্ডস থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন গতি সঞ্চার করবে। বৈঠকে উভয় পক্ষই প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করারও আশাবাদ ব্যক্ত করেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারগণ এসময় উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের…

Apr 28, 2026
বাংলাদেশ–মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ–মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানমের সাথে সোমবার (সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ে…

Apr 28, 2026
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে…

Apr 28, 2026
Scroll to Top