April 26, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য ও যোগাযোগ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানালেন তথ্যমন্ত্রী
Image

বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য ও যোগাযোগ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানালেন তথ্যমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে রবিবার (২৬ এপ্রিল, ২০২৬) ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত Ramis Sen সাক্ষাৎ করেন। সাক্ষাতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

তথ্যমন্ত্রী গত মার্চে স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের স্মৃতিচারণ করে বলেন, স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। চমৎকার এ আয়োজনের জন্য তিনি তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। একক কোনো দেশের পক্ষে তা সম্ভব নয়; এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সাথে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এসময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দু’দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, তুরস্ক সফরের সময় মন্ত্রীর সাথে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহানউত্তীন দুরানের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়।

Related Posts

সুইস বিনিয়োগ বাড়াতে বাংলাদেশে সম্ভাবনাময় খাত তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী

সুইস বিনিয়োগ বাড়াতে বাংলাদেশে সম্ভাবনাময় খাত তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত Reto Renggli বৈঠক করেছেন। আজ রবিবার (২৬…

Apr 26, 2026
স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে আজ রবিবার (২৬ এপ্রিল, ২০২৬)…

Apr 26, 2026
এনআরবি ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে OFSS ও ডেটাএজের সঙ্গে চুক্তি

এনআরবি ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে OFSS ও ডেটাএজের সঙ্গে চুক্তি

বিজনেস ডেস্কঃ গ্রাহক সুরক্ষা ও ব্যাংকিং সেবা উন্নয়নে এনআরবি ব্যাংক পিএলসি, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার (OFSS) এবং তাদের…

Apr 26, 2026
Scroll to Top