থাইল্যান্ডের জাতীয় দিবস উদযাপন, থাইল্যান্ড-ভুটান বন্ধুত্ব জোরদারের অঙ্গীকার


থাইল্যান্ড ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় নিয়ে ভুটানের রাজধানী থিম্পুতে উদযাপিত হয়েছে থাইল্যান্ডের জাতীয় দিবস।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তারিখে থাইল্যান্ডের জাতীয় দিবস, দেশটির প্রয়াত রাজা মহামান্য ভূমিবল আদুলিয়াদেজ দ্য গ্রেটের জন্মবার্ষিকী এবং ফাদার্স ডে উপলক্ষে থিম্পুতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রয়্যাল থাই দূতাবাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। এ ছাড়া ভুটানের ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান, প্রিভি কাউন্সিলের চেয়ারম্যান, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং থাইল্যান্ডের বন্ধুরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভুটানে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস থিতিপর্ন চিরাসাওয়াদি দুই রাজ্যের মধ্যকার বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখার বিশ্বাসের ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে।

রাষ্ট্রদূত ২০২৫ সালে থাইল্যান্ডের রাজা ও রানির ভুটান সফর এবং সম্প্রতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর ভুটান সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এসব উচ্চপর্যায়ের সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও গতিশীল করেছে।

তিনি আরও পুনর্ব্যক্ত করেন, দীর্ঘমেয়াদে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, অভিন্ন সমৃদ্ধি অর্জন এবং একই সঙ্গে উভয় দেশের প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে থাইল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তব্যের একপর্যায়ে রাষ্ট্রদূত বলেন, “হিমালয়ের হৃদয়ে এখানে থাইল্যান্ড জানে, তাদের একজন সত্যিকারের বন্ধু রয়েছে।”
অনুষ্ঠানটি থাইল্যান্ড ও ভুটানের ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং ভবিষ্যৎ সহযোগিতার অঙ্গীকারকে নতুন করে তুলে ধরে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আ








