May 19, 2026

  • Home
  • All
  • বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের হাইকমিশনার
Image

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের হাইকমিশনার

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ আজ সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (১৮ মে, ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মাইকেল লি এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর মি. তাই দায়ে আর্ন।

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের অগ্রগতি, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া, গণভোট, এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ভূমিকার প্রশংসা করেন হাইকমিশনার মি. ডেরেক লোহ। তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রগতি অব্যাহত রাখার বিষয়ে একমত হন। এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি।

Related Posts

১৯ মে ১৯৫৬: স্বাধীনতার ডাকে আলজেরিয়ার ছাত্রসমাজের ঐতিহাসিক জাগরণ

১৯ মে ১৯৫৬: স্বাধীনতার ডাকে আলজেরিয়ার ছাত্রসমাজের ঐতিহাসিক জাগরণ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ১৯ মে ১৯৫৬—আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন আলজেরিয়ার শত শত ছাত্র, ভবিষ্যৎ চিকিৎসক,…

May 19, 2026
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ডে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার পেলো ইউএস-বাংলা

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ডে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার পেলো ইউএস-বাংলা

ডেস্ক রিপোর্টঃ দেশের বেসরকারি বিমান সংস্থা US-Bangla Airlines দ্বিতীয়বারের মতো টোয়াব আয়োজিত “ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬”-এ ‘বেস্ট ডমেস্টিক…

May 18, 2026
পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি: প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি: প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

ডেস্ক রিপোর্টঃ রবিবার (১৭ মে, ২০২৬) সন্ধ্যা ৭টায় বনানীর Sheraton Dhaka-এ Tour Operators Association of Bangladesh (TOAB) কর্তৃক…

May 18, 2026
Scroll to Top