April 28, 2026

  • Home
  • All
  • বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন বাণিজ্যমন্ত্রী
Image

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন বাণিজ্যমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের জন্য সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকয়ারমেন্টস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও’র নিয়ম মেনে চলতে, হালনাগাদ থাকতে এবং বৈশ্বিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে হলে নোটিফিকেশন একটি অপরিহার্য উপাদান। তিনি উল্লেখ করেন, নোটিফিকেশন ডব্লিউটিও’র টুলবক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সঠিকভাবে বজায় রাখতে পারলেই আমরা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারব।

তিনি আরও বলেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ এবং এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা কী শিখলেন তা জানার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করাই হবে এই প্রশিক্ষণের মূল সাফল্য।

মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ডব্লিউটিও’র ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন (আইটিটিসি)-এর সাথে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের উদ্যোগ গ্রহণ দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের শিক্ষামূলক প্রশিক্ষণ আয়োজন করা হবে, যাতে সংশ্লিষ্টরা ডব্লিউটিও সংক্রান্ত দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে পারেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, গত তিন দশকের বেশি সময় ধরে বিশ্ব সম্প্রদায় সম্মিলিতভাবে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তা আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে। বর্তমান স্থবিরতা কাটিয়ে খুব শিগগিরই ডব্লিউটিও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান। এছাড়াও ডব্লিউটিও’র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের হেড অব কাউন্সিলর আইটিটিসি ওসমান আলী খিলজি এবং ডব্লিউটিও’র সেন্ট্রাল ও ইস্টার্ন ইউরোপ, সেন্ট্রাল এশিয়া ও ককেশাস অঞ্চলের হেড অব কাউন্সিলর ড. কেঞ্জা লি মেনটেক বক্তব্য রাখেন।

চার দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। ডব্লিউটিও সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক সেশনে প্রশিক্ষণ পরিচালিত হবে।

Related Posts

বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের…

Apr 28, 2026
বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত…

Apr 28, 2026
বাংলাদেশ–মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ–মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানমের সাথে সোমবার (সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ে…

Apr 28, 2026
Scroll to Top