বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া


বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে স্লোভেনিয়া প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনচিন (Tomaz Mencin)। এ সময় তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ী ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া অভিবাসন ও জনশক্তির চলাচল, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিত পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ (Foreign Office Consultation—FOC) আয়োজনের বিষয়েও উভয় পক্ষ আলোচনা করেন।
উল্লেখ্য, ভারতের নয়াদিল্লিতে দায়িত্ব পালনরত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনচিন মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।











