April 30, 2026

  • Home
  • All
  • ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব “দোব্রোভিদেনিয়ে” প্রদর্শনী অনুষ্ঠিত
Image

ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব “দোব্রোভিদেনিয়ে” প্রদর্শনী অনুষ্ঠিত

গত বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হলো ১০ম আন্তর্জাতিক লোকসংগীত উৎসব “দোব্রোভিদেনিয়ে”–এর বিশেষ প্রদর্শনী। এ বছর ‘পিতৃভূমির রক্ষকের বছর’ ও মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে উৎসবটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের তরুণ প্রজন্মকে রুশ লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক উত্তরাধিকার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রদর্শনীতে উৎসবের সেরা পরিবেশনাগুলো দেখানো হয়, যা রাশিয়ার বিভিন্ন অঞ্চলের লোকশিল্প ও সংগীত ঐতিহ্যের বহুমাত্রিক রূপ তুলে ধরে।

বিশেষ এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন এবং রুশ লোকসংস্কৃতির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।

Related Posts

বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের…

Apr 28, 2026
বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত…

Apr 28, 2026
বাংলাদেশ–মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ–মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানমের সাথে সোমবার (সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ে…

Apr 28, 2026
Scroll to Top