May 19, 2026

  • Home
  • All
  • পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি: প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
Image

পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি: প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

ডেস্ক রিপোর্টঃ

রবিবার (১৭ মে, ২০২৬) সন্ধ্যা ৭টায় বনানীর Sheraton Dhaka-এ Tour Operators Association of Bangladesh (TOAB) কর্তৃক “TOAB International Tourism Award 2026” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার পর্যটনকে শুধু একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবেই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি শক্তিশালী মাধ্যম হিসেবেও বিবেচনা করে। এ লক্ষ্যে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে উন্নয়ন ও প্রচারের জন্য একটি সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিমন্ত্রী এ সময় দেশের পর্যটন খাতের উন্নয়নে নীতিগত সংশোধনী আনয়নের লক্ষ্যে TOAB-এর পক্ষ থেকে প্রস্তাব আহ্বান করেন। তিনি বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ৩ শতাংশ হলেও অদূর ভবিষ্যতে এ হার ৮–৯ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া পর্যটন খাতের অবকাঠামোগত উন্নয়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে, “TITA 2026”-এ পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করেন প্রতিমন্ত্রী।

Related Posts

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের হাইকমিশনার

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের হাইকমিশনার

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ আজ সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও…

May 18, 2026
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ডে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার পেলো ইউএস-বাংলা

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ডে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার পেলো ইউএস-বাংলা

ডেস্ক রিপোর্টঃ দেশের বেসরকারি বিমান সংস্থা US-Bangla Airlines দ্বিতীয়বারের মতো টোয়াব আয়োজিত “ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬”-এ ‘বেস্ট ডমেস্টিক…

May 18, 2026
বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের…

Apr 28, 2026
Scroll to Top