April 28, 2026

  • Home
  • All
  • হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’
Image

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

স্পোর্টস ডেস্কঃ

প্রায় এক হাজার রানার নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (ATJFB)-এর আয়োজনে শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) সকালে এই রান সফলভাবে সম্পন্ন হয়।

সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রান এবং ২ কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাতের সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। প্রায় এক হাজারের বেশি দৌড়বিদ এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) এই আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আয়োজন আমাকে ব্যক্তিগতভাবেও উদ্বুদ্ধ করেছে এবং ভবিষ্যতেও এতে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের ইমার-এর মতো (ইমার প্রোপার্টিজ) বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলছি। তারা বুর্জ খালিফা নির্মাণ করেছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন স্থাপনার উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ। গ্রুপটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন বলেন, বড় থেকে ছোট—সব বয়সের মানুষের স্বাস্থ্য সচেতন অংশগ্রহণ দেখে আমি সত্যিই অভিভূত। এ ধরনের আয়োজন আমাদের সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। আগামী বছর আমরা এই আয়োজনকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে চাই। এ উদ্যোগে আমরা সবসময় পাশে থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা দেব।

এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরামের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন উদ্দেশ্যে এমন আয়োজন হয়। এটিজেএফবির পক্ষ থেকে আমরা বিশেষভাবে বাংলাদেশের পর্যটনকে প্রমোট করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছি। এটি আমাদের একটি ফ্ল্যাগশিপ ইভেন্টে পরিণত হয়েছে। ভবিষ্যতে আমরা এই আয়োজনকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই। আগামীবছর আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা করছে। আশা করছি আপনাদের সবাইকে পাশে পাবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিদম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহাগ হোসেন, এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব, এবং বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর সফিউল্লাহ সুমন।

আয়োজনে ২ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হয়েছে মহিবুর রহমান, দ্বিতীয় মো. আনিমুল হাসান এবং তৃতীয় হয়েছেন এফ এ সেলিম। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন নূর-এ-সাবা, দ্বিতীয় সুবহানা মাহদিয়া সিদ্দিকী এবং তৃতীয় হয়েছেন পারভিন মিতু।

৭.৫ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন মো. এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয় পলাশ শেখ। মেয়েদের মধ্যে প্রথম হামিদা আক্তার জেবা, দ্বিতীয় সাদিয়া শাওলিন সিগমা এবং তৃতীয় হয়েছেন তেরেসা কচি।

রান শেষে বিজয়ীদের পোডিয়াম এবং বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট এবং র‍্যাফেল ড্র’র পুরস্কার দেওয়া হয়েছে।

Related Posts

বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশকে কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের…

Apr 28, 2026
বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত…

Apr 28, 2026
বাংলাদেশ–মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ–মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানমের সাথে সোমবার (সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ে…

Apr 28, 2026
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে…

Apr 28, 2026
ভারতীয় খ্যাতনামা আলোকচিত্রী পদ্মশ্রী রঘু রায়ের প্রতি বাংলাদেশ হাইকমিশনের শ্রদ্ধা নিবেদন

ভারতীয় খ্যাতনামা আলোকচিত্রী পদ্মশ্রী রঘু রায়ের প্রতি বাংলাদেশ হাইকমিশনের শ্রদ্ধা নিবেদন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ Bangladesh High Commission New Delhi গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে প্রখ্যাত ভারতীয় আলোকচিত্রী Raghu Rai-এর প্রতি…

Apr 28, 2026
সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করবে BIMSTEC ও Pacific Islands Forum (PIF)

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করবে BIMSTEC ও Pacific Islands Forum (PIF)

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ BIMSTEC–এর মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে এবং Pacific Islands Forum–এর মহাসচিব ব্যারন ওয়াকা সম্প্রতি বৈঠক করেছেন। মঙ্গলবার…

Apr 28, 2026
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সোমবার (২৭ এপ্রিল, ২০২৬)…

Apr 28, 2026
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা Rosatom-এর মহাপরিচালক (ডিজি)…

Apr 28, 2026
বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এমারত হোসেন সোহাগ ইন্তেকাল করছেন

বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এমারত হোসেন সোহাগ ইন্তেকাল করছেন

স্টাফ রিপোর্টারঃ বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ এমারত হোসেন সোহাগ আর নেই। আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬)…

Apr 27, 2026
Scroll to Top